সেমিফাইনালে উঠতে না পারলেও ২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ দল

 

সেমিফাইনালে উঠতে না পারলেও কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ দল


বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ শুরুর আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, লক্ষ্য সেমিফাইনালে খেলা প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার পর মনে হচ্ছিলআসলেই শেষ চারে ওঠা সম্ভব

কিন্তু প্রথম ম্যাচটির পরেই হারের বৃত্তে ঢুকে যায় বাংলাদেশ। টানা ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে গেছে সাকিবদের। নিজেদের অষ্টম ম্যাচে গিয়ে অবশ্য শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে আবার অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানের হার

সব মিলিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে কী পেল বাংলাদেশ? অধিনায়ক সাকিব আল হাসান নেদারল্যান্ডসের কাছে হারার পরই বলে দিয়েছিলেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ এরপর শ্রীলঙ্কাকে হারালেও সাকিবের সেই কথা বদলানোর মতো কিছু ঘটেনি

খেলার দিক থেকে প্রাপ্তি বলতে তেমন কিছু নেই। তাহলে খেলার বাইরে কতটা লাভবান হলো বাংলাদেশ দল, বিশেষ করে অর্থ পুরস্কারের দিক থেকে? এবারের টুর্নামেন্টে প্রথম পর্ব শেষে দলগুলোর মধ্যে অর্থ বণ্টনের হিসাবটা রকমপ্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার। আর প্রথম পর্বে খেলার জন্য সব মিলিয়ে পাবে এক লাখ মার্কিন ডলার

বাংলাদেশ প্রথম পর্বে ম্যাচ জিতেছে ২টিএকটি আফগানিস্তান, অন্যটি শ্রীলঙ্কার বিপক্ষে এই দুই জয়ের জন্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাবে বাংলাদেশ দল এর সঙ্গে প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য বাড়তি এক লাখ ডলার সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে লাখ ৮০ হাজার ডলার

বাংলাদেশি মুদ্রায় বাংলাদেশ দল এবারের বিশ্বকাপ থেকে পাচ্ছে প্রায় কোটি টাকা ( কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)

Post a Comment

0 Comments